ঢাকা, শনিবার, ৯ মে, ২০২৬

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ads

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, সন্ধ্যায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটিতে ফোম ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ইউনিটের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

ads
ads
ads

Our Facebook Page